আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্রমন্ত্রী, আওয়ামী লীগের ‘কেউ না’

তিনি যে সরকারের পররাষ্ট্রমন্ত্রী,সেই সরকার তার বক্তব্যের দায় নিচ্ছে না। তার দায় নিচ্ছে না রাজনৈতিক দল আওয়ামী লীগও। বলছি পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের কথা। চট্টগ্রামের একটি অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘আমি ভারতে গিয়ে বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার, আমি ভারত সরকারকে সেটা করার অনুরোধ করেছি।’
২১ আগস্ট ২০২২, ০৮:৫০ পূর্বাহ্ন

আত্মসমালোচনায় কোনো সরকারের পতন হয় না

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাশেলেত আমাদের করণীয় নিয়ে একটি 'দীর্ঘ তালিকা' দিয়ে গেছেন। একজন বিশিষ্ট ব্যক্তির সফরের পর এ ধরনের কথা ইতিবাচক মনে হয় না, বিশেষ করে যখন কোনো কিছু করার জন্য আমাদের সুপারিশ (ভদ্রতাবশত এখানে আমি 'উপদেশ' শব্দটি ব্যবহার করছি না) করা হয়। এক্ষেত্রে উদ্দেশ্য যাই হোক না কেন একটি আন্তর্জাতিক সংস্থার গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তির কাছ থেকে এমন কিছু শুনতে কারো ভালো লাগার কথা নয়। দেশ ভেদে এই 'করণীয়' তালিকা যখন ছোট-বড়, কঠিন বা সহজ ভাষায় কিংবা সরাসরি কিংবা ঘুরিয়ে বলা হয়— তখন এর অনুভূতি ক্ষোভের পর্যায়ে চলে যায়। বৈশ্বিক অথবা আঞ্চলিক ক্ষমতাধর রাষ্ট্রগুলোকেও কি একই ঘটনায় এ ধরনের তালিকা দেওয়া সম্ভব? যেমন- চীন, জার্মানি, ফ্রান্স, স্পেন বা ভারতের সঙ্গে কি একই ভাষায় কথা বলা সম্ভব?
১৯ আগস্ট ২০২২, ০৫:১৫ অপরাহ্ন

পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রধানমন্ত্রীর জন্য বিব্রতকর

আমাদের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রামে এক অনুষ্ঠানে বলেছেন, ‘আমি ভারতে গিয়ে বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার, আমি ভারত সরকারকে সেটা করার অনুরোধ করেছি।’
১৯ আগস্ট ২০২২, ০৭:২৮ পূর্বাহ্ন

জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের প্রস্তাব গুরুত্বের সঙ্গে নিন

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেট বাংলাদেশে ৪ দিনের সফর শেষ করার আগে দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছেন। যদিও এর আগে তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে, তিনি এখানে সমালোচনা করতে নয়; আলোচনা করতে এসেছেন। তবে তিনি নিজের মতো করে কিছু বিষয় নিয়ে আলোচনা ও সমালোচনা করেছেন, যা জেনে আমাদের ভালো লেগেছে। 
১৯ আগস্ট ২০২২, ০৫:২৪ পূর্বাহ্ন

মাননীয়: মুখে মুখদোষ, হাতে অজুহাত

নানান মন্দের মাঝেও ভালো খবর হিসেবে ধরা দিয়েছে পররাষ্ট্রমন্ত্রীর বেহেশত বিষয়ক মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ। বাংলাদেশের রাজাসন থেকে কারো দুঃখ প্রকাশের দৃষ্টান্ত এটি।
১৬ আগস্ট ২০২২, ০৯:৩৬ পূর্বাহ্ন

দুর্নীতি দমন ও বিদেশে টাকা পাচার রোধে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ

১৭৫৭ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাংলার দেওয়ানী গ্রহণের পূর্বে, ভারত সমগ্র বিশ্বের জিডিপির ২৭ শতাংশ যোগান দিত। তখন বাংলাদেশ (সুবা-ই-বাঙ্গাল) পৃথিবীর সর্বোচ্চ সম্পদশীল স্থানের একটি বিবেচিত হতো। ১৯৪৭ সালে ব্রিটিশ এদেশ ছেড়ে যায়, তখন বাংলাদেশ পরিণত হয় পৃথিবীর দরিদ্রতম একটি স্থানে। দেশের সম্পদ লুট এবং তার একতরফা পাচারই ছিল এর মূল কারণ। এই প্রক্রিয়াটি এখনও চলমান। আমাদের নিজেদের লোকেরাই বর্তমানে প্রতিবছর প্রায় ৭ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার করে যার ৮৭ শতাংশ ঘটে আমদানি-রপ্তানির মাধ্যমে, যাকে বলা হয়  ‘ট্রেড বেইজড মানি লন্ডারিং (টিবিএমএল)’।
১৫ আগস্ট ২০২২, ০৪:৫৬ অপরাহ্ন

যেখানে আওয়ামী লীগ-বিএনপি এক ও অভিন্ন

আদর্শের দিক থেকে দেশের দুটি বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে যোজন যোজন পার্থক্য থাকলেও শাসন পদ্ধতির মধ্যে মিল খুঁজে পাওয়া যায় বেশি।
১৫ আগস্ট ২০২২, ১১:৩৫ পূর্বাহ্ন

বিমানবন্দরে হয়রানি: কোর্স করিয়ে ভালো আচরণ শেখানো যাবে?

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানি এবং ইমিগ্রেশন কর্মকর্তাদের কাছ থেকে অপ্রাসঙ্গিক ও অসম্মানজনক প্রশ্ন শোনা মানুষের সংখ্যা অগণিত। যারা এই লেখাটি পড়ছেন, আমার ধারণা তাদেরও অনেকের এমন তিক্ত অভিজ্ঞতা রয়েছে।
১৫ আগস্ট ২০২২, ১০:০২ পূর্বাহ্ন

জনগণের দুরবস্থা নিয়ে মন্ত্রী মহোদয়রা আর কত রসিকতা করবেন

বিশ্বে চলমান এই আর্থিক অস্থিরতার সময়ে বাংলাদেশের মানুষ অন্যান্য দেশের মানুষের চাইতে ’বেহেশতে’ আছে বলে দেশের পররাষ্ট্রমন্ত্রী যখন প্রকাশ্যে মতামত দেন, তখনতো একটা শোরগোল পড়তেই পারে। বিশেষ করে এই বেহেশত ঘোষণার দিনই যখন অন্যান্য জিনিসের দামের সঙ্গে পাল্লা দিয়ে ডিমের ডজন ১৩০ টাকা থেকে বেড়ে ১৮০ টাকা এবং ফার্মের মুরগির কেজি ২০০ টাকা হয়ে যায়। সাধারণ মানুষ বেশ ধন্দের মধ্যে পড়ে গেল এই ভেবে যে— কারা বেহেশতে রয়েছেন আর কারা নরক যন্ত্রণা ভোগ করছেন?
১৩ আগস্ট ২০২২, ০২:৩১ অপরাহ্ন

‘ওয়াকম্যান সিনড্রোমে’ আক্রান্ত সরকার ও আওয়ামী লীগ

জাপানি প্রতিষ্ঠান সনি ১৯৭৯ সালের জুলাইয়ে ‘ওয়াকম্যান’ নামে ব্যাটারিচালিত স্টেরিও ক্যাসেট প্লেয়ার তৈরি করে। অভিনব এই যন্ত্রটি মানুষের গান শোনার অভ্যাসে বৈপ্লবিক পরিবর্তন আনে। বিভিন্ন জায়গায় যাওয়া-আসার সময় মানুষ ওয়াকম্যানে গান শুনতে পারতেন। বিশেষ করে কর্মস্থলে যাওয়া-আসার সময় কিংবা কারও একাকী দীর্ঘ ও ক্লান্তিকর যাত্রাকে অনেকাংশে আনন্দদায়ক করে তুলতো ওয়াকম্যান।
১৩ আগস্ট ২০২২, ০৮:১৪ পূর্বাহ্ন

ভাতে মারবো না, সেন্সরে মারবো

অদ্ভুত এক উটের পিঠে চলেছে স্বদেশ। কিসের উট? ভাবমূর্তির উট। উট তো মরুভূমি ছাড়া চলতে পারে না। আমাদের নাতিশীতোষ্ণ সুজলা-সুফলা সাংস্কৃতিক অঙ্গনও তাই এখন মরুভূমিতে পরিণত হয়েছে এই উটকে জায়গা করে দেওয়ার জন্য।
১১ আগস্ট ২০২২, ০৭:৫৭ পূর্বাহ্ন

কৃষক বাঁচান, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করুন

জুনের শুরুতে সংসদে বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী খাদ্য উৎপাদন বাড়ানো ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্বের ওপর জোর দিয়েছিলেন। যদিও চূড়ান্ত বাজেটে উৎপাদন বাড়াতে করণীয় সুনির্দিষ্ট না করায় এর সমালোচনাও হয়েছিল।
৯ আগস্ট ২০২২, ০৬:৫০ পূর্বাহ্ন

সরকারের জ্বালানি নীতি অযৌক্তিক

গত শনিবার জ্বালানি তেলের দাম রেকর্ড বৃদ্ধিতে বেড়ে গেছে বাস ও লঞ্চ ভাড়া। সাধারণ মানুষ বিশেষ করে মধ্যম ও নিম্ন-আয়ের জনগোষ্ঠীর জন্য এটা এক বড় ধাক্কা।
৮ আগস্ট ২০২২, ০৪:৫৩ পূর্বাহ্ন

জ্বালানি তেলের দাম বাড়ায় ঝুঁকিতে তৈরি পোশাক শিল্প

বিশ্ব বাজারে আকাশছোঁয়া জ্বালানি তেলের দামের অজুহাত দেখিয়ে হঠাৎ করে দেশে জ্বালানি তেলের দাম এক লাফে পঞ্চাশ শতাংশের ওপরে বাড়ানো হয়েছে। অথচ বিশ্ববাজারে এখন তেলের দাম নিম্নমুখী। সরকারের এই সিদ্ধান্তের ফলে সামনের দিনগুলোতে মানুষের জীবনযাত্রা, কৃষি এবং রপ্তানি খাত কতটা চ্যালেঞ্জের মুখে পড়বে, নীতিনির্ধারকরা নিশ্চয় সেই হিসাব-নিকাশ করেছেন। তাদের হিসাবের বিপরীতে কৃষি এবং রপ্তানি সংশ্লিষ্টদের বা আমাদের মতো সাধারণ মানুষের হিসাব কি মিলবে?
৭ আগস্ট ২০২২, ০২:৪৪ অপরাহ্ন

দোষ কি সব আইএমএফের?

ফেসবুকসহ পত্র-পত্রিকায় আন্তর্জাতিক অর্থ তহবিল বা আইএমএফের বিরুদ্ধে ব্যাপক মুণ্ডপাত চলছে। অনেকের ধারণা, সংস্থাটির ৪ দশমিক ৫ বিলিয়ন ডলারের ঋণ নেওয়ার জন্যই নাকি সরকার তেলের দাম নজিরবিহীনভাবে বাড়িয়েছে। হ্যাঁ এটা সত্যি, সবসময় জ্বালানি তেলের দাম বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে এর মূল্য নির্ধারণ করার প্রস্তাব দেয় আইএমএফ। কিন্তু মজার বিষয় হচ্ছে, ঋণ দেওয়ার জন্য আইএমএফ কোনো শর্ত সরকারকে এখনও দেয়নি। এরপরও সরকার তেলের দাম বাড়িয়েছে। আর আকার-ইঙ্গিতে এর দায়ভার দেওয়া হচ্ছে আইএমএফকে।
৭ আগস্ট ২০২২, ১১:২৮ পূর্বাহ্ন

শ্রীলঙ্কার সংকট ও দক্ষিণ এশিয়ার গণতন্ত্র

একটি আন্দোলন-অভ্যুত্থান যদি উপযুক্ত নেতৃত্ব, সংগঠন, কর্মসূচী ও সুদূরপ্রসারী পরিকল্পনা ছাড়া হয়, তাহলে তার পরিণতি কী হতে পারে তা আবারো প্রমাণিত হলো শ্রীলঙ্কার ঘটনায়।
৭ আগস্ট ২০২২, ১১:০৬ পূর্বাহ্ন

জাতীয় সরকারের ষড় ‘ক’

বুধবার (৩ আগস্ট) গণঅধিকার পরিষদের সঙ্গে সংলাপ শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, সকলের কাছে ‘গ্রহণযোগ্য’ একটি নির্বাচনের মাধ্যমে এমন একটি জনগণের পার্লামেন্ট ও সরকার গঠন করা হবে; যারা সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধিত্ব করবে। এরপর ‘রাষ্ট্র মেরামতের জন্য’ সবাইকে নিয়ে একটি ‘জাতীয় সরকার’ গঠন করা হবে।
৬ আগস্ট ২০২২, ০৩:৩০ অপরাহ্ন

বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের ওপর ‘মোরাল পুলিশিং’ আর কত?

স্লিভলেস পোশাক পরা তরুণীর ছবি তোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকার দ্বারা ফটোগ্রাফারকে হেনস্থা করার ঘটনাটি শুনে মনে হলো আমরা মধ্যযুগের কোনো সমাজে বিচরণ করছি। সেই শিক্ষিকা ও তার সহকর্মীদের মতে স্লিভলেস ব্লাউজ পরে ছবি তোলাটা পর্নোগ্রাফির পর্যায়ে পড়ে। তারা এও মনে করছেন স্লিভলেস পোশাক পরা আর ‘ন্যুডনেস’ একই জিনিস। শুধু এখানেই শেষ নয়, অভিযোগ পাওয়া গেছে ছেলের বাবাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ডিন ফোন করে বলছেন- ‘আপনারা এই ঘটনা পত্র-পত্রিকা এবং গণমাধ্যমকে জানাবেন না।’
২ আগস্ট ২০২২, ১২:০৮ অপরাহ্ন

পুলিশ কি মানুষ মেরে ফেলতে পারে

স্বরাষ্ট্রমন্ত্রী যেদিন সাংবাদিকদের বলেছিলেন যে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিএনপিকে বাধা দেবে না, সেদিনই ভোলায় পুলিশের গুলিতে এক বিএনপি কর্মী নিহত ও কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
২ আগস্ট ২০২২, ০৫:০৯ পূর্বাহ্ন

আমাদের আলোর পথযাত্রী পলান সরকার

ধরুন আমরা যদি বইয়ের মালিক হই আর কেউ আমাদের কাছে বই ধার চায় তবে আমাদের মনের অবস্থাটা প্রথমত কেমন হয়? যেমনই হোক একটি জিনিস ঠিকই পড়ে, তা হলো কপালে প্রথমেই খানিকটা চিন্তার ভাঁজ। মূলত সেই ভাঁজ ‘বইটি আদৌ ফেরত আসবে তো!’ সেই চিন্তা থেকে।
১ আগস্ট ২০২২, ০৪:৪৬ অপরাহ্ন