ছাগলের চামড়ার দাম ১০-৪০ টাকা, গরু ১০০-৩৫০ টাকা

দিনাজপুর ও জয়পুরহাট জেলায় কোরবানির পশুর চমড়ার আশানুরূপ দাম মিলছে না। দুই জেলাতে মান ও আকার ভেদে প্রতিটি গরুর চামড়া ১০০-৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। আর ছাগলের চামড়ার দাম আরও কম। এগুলো বিক্রি হচ্ছে প্রতি ১০-৪০ টাকায়।   
১২ জুলাই ২০২২, ১২:৪৪ অপরাহ্ন

দেড় লাখ টাকার গরুর চামড়ার দাম ১০০ টাকা

ফেনীতে কোরবানির গরুর চামড়ার আশানুরূপ দাম মেলেনি। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পরেও দেখা পাওয়া যায়নি মৌসুমি ব্যবসায়ীদের। পরে কেউ কেউ নামমাত্র মূল্যে চামড়া বিক্রি করেছেন। আবার কেউ কেউ চামড়া বিক্রি করতে না পেরে মাদ্রাসা বা এতিমখানায় দান করেছেন।
১১ জুলাই ২০২২, ১১:৩৯ পূর্বাহ্ন

নাটোরে চামড়ার সরবরাহ ভালো, দাম পেয়ে খুশি বিক্রেতা

সংশ্লিষ্টরা আশা করছেন, করোনা ও ব্যবসায়িক মন্দার প্রভাব এবার অনেকটাই পুষিয়ে নিতে পারবেন তারা।
১১ জুলাই ২০২২, ০৮:৫০ পূর্বাহ্ন

শুল্ক ফাঁকির অভিযোগে ঢাকা থেকে রোলস রয়েস জব্দ

চট্টগ্রাম কাস্টমস থেকে শুল্কায়ন না করে খালাস করা রোলস-রয়েস ব্র্যান্ডের একটি বিলাসবহুল গাড়ি ঢাকার বারিধারা থেকে জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। যুক্তরাজ্য থেকে আমদানি করা এই গাড়িটির দাম ২৭ কোটি টাকা।
৬ জুলাই ২০২২, ১১:২০ পূর্বাহ্ন

হিলি স্থলবন্দর দিয়ে ৩ মাস পর ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু

কয়েক সপ্তাহ ধরে খুচরা ও পাইকারি বাজারে হঠাৎ অস্থিতিশীল হয়ে ওঠে পেঁয়াজের বাজার। এ অবস্থায় কোরবানির ঈদে বাজার স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ফলে, দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ৩ মাস পর আজ থেকে আবার ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।
৫ জুলাই ২০২২, ০২:৩২ অপরাহ্ন

ঢাকায় প্রতি বর্গফুট চামড়ার দাম সর্বোচ্চ ৫২ টাকা, ঢাকার বাইরে ৪৪

আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে গত বছরের চেয়ে ৭ টাকা বাড়িয়ে ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম ৪৭ থেকে ৫২ টাকা নির্ধারণ করেছে সরকার।
৫ জুলাই ২০২২, ০৭:২৬ পূর্বাহ্ন

জিপিএইচ ইস্পাত প্ল্যান্টে চুয়েটের শিক্ষক প্রতিনিধি দল

চট্টগ্রামের সীতাকুণ্ডে জিপিএইচ ইস্পাত প্ল্যান্ট পরিদর্শন করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষকদের একটি প্রতিনিধি দল।
২৬ জুন ২০২২, ০৭:৪৯ পূর্বাহ্ন

পদ্মা সেতু: দেশীয় নির্মাণসামগ্রীর অবদান

নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ বাংলাদেশের আস্থাকে উজ্জীবিত করেছে। পাশাপাশি বাংলাদেশের দীর্ঘতম এই সেতু দেশে-বিদেশে স্থানীয় নির্মাণসামগ্রীর গুণগত মান পরীক্ষার একটি সুযোগ করে দিয়েছে। এটি প্রমাণ করেছে যে বাংলাদেশও মানসম্পন্ন সামগ্রী তৈরি করতে পারে।
২৪ জুন ২০২২, ০৫:২৮ অপরাহ্ন

কর্মক্ষেত্রে দুর্ঘটনায় ক্ষতিপূরণে শ্রম মন্ত্রণালয়-আইএলওর পাইলট প্রকল্প

বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে যৌথ উদ্যোগে পরীক্ষামূলকভাবে নতুন একটি প্রকল্প শুরু করেছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)।
২২ জুন ২০২২, ১০:২৮ পূর্বাহ্ন

বন্দরের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে চট্টগ্রামে মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধিদল

চট্টগ্রাম বন্দর ও বন্দর সংশ্লিষ্ট অন্যান্য স্থাপনার নিরাপত্তা পরিদর্শনে ২ দিনের সফরে এসেছে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডের (ইউএসসিজি) ২ সদস্যের একটি দল।
২১ জুন ২০২২, ০৪:৪০ অপরাহ্ন

দালাল-লেবারমুক্ত হলো বেনাপোল চেকপোস্ট, যোগ হলো ১০০ ট্রলি

দীর্ঘ ৫০ বছর পর বেনাপোল কাস্টমস চেকপোস্টকে দালাল ও লেবার মুক্ত করা হয়েছে। যাত্রী সেবার মান বাড়াতে কাস্টমস ইতোমধ্যে মালামাল বহনের জন্য ১০০ ট্রলির ব্যবস্থা করেছে।
১২ জুন ২০২২, ০৫:১৫ অপরাহ্ন

বাড়ছে ব্রডব্যান্ড, স্মার্টফোন, ল্যাপটপের দাম

প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের বাজেটে বাড়ছে মোবাইল ফোন ও ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম। বিশেষজ্ঞরা বলছেন, প্রস্তাবিত এই বাজেট আইসিটি খাতের উন্নয়নের পক্ষে অনুকূল নয়।
১০ জুন ২০২২, ০৪:৫৯ পূর্বাহ্ন

আখাউড়া স্থলবন্দরে ৬ বছরে ৭৭ শতাংশ রপ্তানি কমেছে

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে গত ৬ বছরে রপ্তানির পরিমাণ ৭৭ শতাংশ কমেছে। ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য এবং দেশটির অন্যান্য অংশের মধ্যে অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থার উন্নতির কারণে এই বন্দর দিয়ে বাংলাদেশ থেকে আমদানি কমেছে বলে জানিয়েছেন বন্দরের ব্যবসায়ীরা।
৮ জুন ২০২২, ০৩:০৫ অপরাহ্ন

৩ দফা দাবিতে বেনাপোল বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট

বেনাপোল বন্দরের উপপরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদারকে প্রত্যাহারসহ ৩ দফা দাবিতে ধর্মঘট চলছে বেনাপোল স্থলবন্দরে।
৮ জুন ২০২২, ০৫:৫৭ পূর্বাহ্ন

বেনাপোলে সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের কর্মবিরতি, আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জাতীয় রাজস্ব বোর্ডের লাইসেন্সিং বিধিমালা-২০২০ সংশোধনসহ বিভিন্ন দাবিতে ফেডারেশন অব বাংলাদেশ সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের ডাকা কর্মবিরতি পালন করা হচ্ছে বেনাপোল বন্দরে।
৭ জুন ২০২২, ১১:১২ পূর্বাহ্ন

দেশে ১২ বছরে চা উৎপাদন বেড়েছে ৬১ শতাংশ: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশে গত ১২ বছরে চায়ের উৎপাদন প্রায় ৬১ শতাংশ বেড়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
৪ জুন ২০২২, ০৪:৩১ অপরাহ্ন

দেশে চামড়া খাতের প্রধান সমস্যা কমপ্লায়েন্সের অভাব: গবেষণা

দেশের চামড়া খাতের প্রধান সমস্যা কমপ্লায়েন্সের অভাব। এ সমস্যার কারণে এ খাতের সম্ভাবনাকে কাজে লাগানো যাচ্ছে না। একদিকে যেমন আন্তর্জাতিক বাজারে বাংলাদেশে উৎপাদিত পণ্যের দাম কমে যাচ্ছে, অন্যদিকে স্থানীয় বাজারেও চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।
৩১ মে ২০২২, ০২:১০ অপরাহ্ন

ইসিআর থেকে ইএফডি: ভ্যাট আদায়ে আশানুরূপ ফল দিচ্ছে না কোনোটিই

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত ৫ এপ্রিল খুচরা দোকান থেকে ইলেকট্রনিক ফিসকাল ডিভাইসের (ইএফডি) মাধ্যমে সংগৃহীত বিক্রয় রশিদ নিয়ে একটি লটারির আয়োজন করে।
৩১ মে ২০২২, ০৯:২৩ পূর্বাহ্ন

শিল্পখাত এখনো কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি: শিল্পমন্ত্রী

অর্থনৈতিক উন্নয়নে শিল্পখাত এখনো কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন।
২৯ মে ২০২২, ০৪:০১ অপরাহ্ন

কক্সবাজারে লবণ বোর্ড গঠন করবে সরকার: শিল্পমন্ত্রী

কক্সবাজারে স্বতন্ত্র লবণ বোর্ড গঠনের কথা বিবেচনা করছে সরকার। প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা অনুযায়ী এখানে লবণ বোর্ড প্রতিষ্ঠা করা হবে।
২৮ মে ২০২২, ১১:০৬ পূর্বাহ্ন