দ্বিতীয় রাউন্ডে নাদাল-ফেদেরার-জোকোভিচ
র্যাঙ্কিংয়ের এক নম্বর তারকা রাফায়েল নাদাল বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনে যাত্রা শুরু করেছেন দারুণভাবে। ১৯টি গ্র্যান্ডস্ল্যাম জয়ী এই স্প্যানিশ প্রথম রাউন্ডে উড়িয়ে দিয়েছেন বলিভিয়ার হুগো দেলিয়েনকে। নাদালের সঙ্গী হয়েছেন রজার ফেদেরার আর নোভাক জোকোভিচও।
২১ জানুয়ারি ২০২০, ০২:২০ অপরাহ্ন
শুক্কুরের ফিফটির পর নাওয়াজ-রাসেলের ঝড়
শিশির ভেজা মাঠ, উইকেটও বেশ জুতসই, মাঝেমাঝে মিলছিল দুই রকমের গতি। তাতে রাজশাহী রয়্যালস আনতে পারল না ঝড়ো শুরু। তবে তিনে নেমে আগ্রাসী ফিফটিতে দলকে ম্যাচে রাখলেন ইরফান শুক্কুর। শেষ দিকে মোহাম্মদ নাওয়াজ আর আন্দ্রে রাসেলের ব্যাটে দেখা মিলল প্রত্যাশিত ঝড়ের। তবুও লক্ষ্যটা খুলনা টাইগার্সের নাগালের ঠিক বাইরে নিতে পারেনি রাজশাহী।
১৭ জানুয়ারি ২০২০, ০২:৫০ অপরাহ্ন
যে কারণে নিয়মিত অধিনায়ক ছাড়া নামতে হলো সিলেট ও কুমিল্লাকে
সিলেট থান্ডারের হয়ে টস করতে এলেন আন্দ্রে ফ্লেচার, কুমিল্লা ওয়ারিয়র্সের হয়ে সৌম্য সরকার। দুজনের কেউই আগের ম্যাচে ছিলেন না এই দায়িত্বে। মূলত মোসাদ্দেক হোসেনের চোট আর ডেভিড মালান দেশে ফিরে যাওয়ায় এলো এই পরিবর্তন।
২ জানুয়ারি ২০২০, ১২:৪২ অপরাহ্ন
ইউএস ওপেন চ্যাম্পিয়ন নাদাল
ইতিহাসের খুব কাছাকাছি চলে এসেছেন রাফায়েল নাদাল। এক একটি মাত্র গ্র্যান্ড স্ল্যাম জিতলেই ছুঁয়ে ফেলবেন কিংবদন্তি রজার ফেদেরারকে। কারণ নিউ ইয়র্কের ফ্লাশিং মেডোজের এদিন দারুণ জয় তুলে ক্যারিয়ারের ১৯তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতেছেন এ স্প্যানিশ তারকা। রাশিয়ান তরুণ দানিল মেদভেদেভের বিপক্ষে জিতে চলতি বছরের ইউএস ওপেনের শিরোপা নিজের করে নিলেন ৩৩ বছর বয়সী নাদাল।
৯ সেপ্টেম্বর ২০১৯, ০৫:২৬ পূর্বাহ্ন
সেরেনার রেকর্ড ছোঁয়ার স্বপ্ন ভেঙে বিয়াঙ্কার ইতিহাস
সেরেনা উইলিয়ামসকে হারিয়ে ২০১৯ ইউএস ওপেনের নারী এককের শিরোপা জিতেছেন ১৯ বছর বয়সী বিয়াঙ্কা আন্দ্রেয়েস্কু।
৮ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৩৩ পূর্বাহ্ন
ইউএস ওপেনের শেষ ষোলোতে ফেদেরার-জোকোভিচ-সেরেনা
তৃতীয় রাউন্ডের বাধা পেরিয়ে ইউএস ওপেনের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছেন প্রতিযোগিতার ছেলেদের এককের পাঁচবারের চ্যাম্পিয়ন রজার ফেদেরার। তার সঙ্গী হয়েছেন বর্তমান চ্যাম্পিয়ন ও তিনবারের শিরোপাজয়ী নোভাক জোকোভিচ। মেয়েদের একক থেকে শেষ ষোলো নিশ্চিত করেছেন ছয়বারের চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস।
৩১ আগস্ট ২০১৯, ১০:২২ পূর্বাহ্ন
চোটকে জয় করে তৃতীয় রাউন্ডে জোকোভিচ, সঙ্গী ফেদেরার
একবার-দুবার নয়, ম্যাচের মধ্যে তিন-তিনবার শুশ্রূষা নিতে হলো নোভাক জোকোভিচকে! তারপরও পিছু হটলেন না এই সার্বিয়ান, ছাড়লেন না হাল। কাঁধের চোটকে জয় করে বর্তমান চ্যাম্পিয়ন পা রাখলেন ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে। তার মতোই দ্বিতীয় রাউন্ডের বাধা পেরিয়েছেন সুইজারল্যান্ডের তারকা রজার ফেদেরার।
২৯ আগস্ট ২০১৯, ০৬:১৪ পূর্বাহ্ন
স্নায়ুচাপ জয় করে দ্বিতীয় রাউন্ডে বর্তমান চ্যাম্পিয়ন ওসাকা
প্রথম সেটে পিছিয়ে পড়েছিলেন ৪-১ গেমে। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ছিনিয়ে নেন জয়। দ্বিতীয় সেটে ভাগ্য সুপ্রসন্ন হয়নি। হেরেই যান। তবে তৃতীয় সেটে দেখা গেল নাওমি ওসাকার আসল রূপ। দুর্দান্ত খেলে জয় তুলে নিয়ে তিনি জায়গা করে নিয়েছেন ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে।
২৮ আগস্ট ২০১৯, ০৭:৪২ পূর্বাহ্ন
ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে ফেদেরার-জোকোভিচ-সেরেনা
অনুমিতভাবেই ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছেন রজার ফেদেরার ও ছেলেদের বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষ তারকা নোভাক জোকোভিচ। প্রথম পর্বের বাধা পেরিয়েছেন সেরেনা উইলিয়ামসও।
২৭ আগস্ট ২০১৯, ০১:৩৭ অপরাহ্ন
‘ব্রাজিলের চোখে চোখ রেখে লড়বে বেলজিয়াম’
বিশ্বকাপে যেরকম ফর্মে আছে ব্রাজিল, তাতে প্রতিপক্ষ যেকোনো দলেরই চিন্তিত হওয়ার কথা। তবে বেলজিয়াম ডিফেন্ডার ভিনসেন্ট কোম্পানি বলছেন, ব্রাজিল যত শক্তিশালীই হোক, তার দল চোখে চোখ রেখেই লড়াই করবে।
৫ জুলাই ২০১৮, ০৬:৪০ পূর্বাহ্ন
ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট দলে রাহি, নেই মোস্তাফিজ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্ট ম্যাচ সিরিজের দলে ডাক পেয়েছেন পেসার আবু জায়েদ রাহি ও টপ অর্ডার ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। ইনজুরির কারণে দলে নেই মোস্তাফিজুর রহমান। বাদ পড়েছেন সাব্বির রহমান।
১৮ জুন ২০১৮, ০৩:৪৫ অপরাহ্ন