আবার কমলো টাকার মান, প্রতি ডলার এখন ৯৬ টাকা
মার্কিন ডলারের বিপরীতে বাংলাদেশি টাকার মান আবার কমেছে। গতকাল রোববারের চেয়ে ১ টাকা কমে আন্তঃব্যাংক লেনদেনে প্রতি ডলার এখন ৯৬ টাকা।
১২ সেপ্টেম্বর ২০২২, ০৪:৫৫ অপরাহ্ন
৩ বছরে বাংলাদেশকে ৯.০৫ বিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি
এশীয় উন্নয়ন ব্যাংক আগামী ৩ বছরে বাংলাদেশকে ৯ দশমিক শূন্য ৫ বিলিয়ন মার্কিন ডলার ঋণ সরবরাহ করবে। তাদের এই ঋণের পরিমাণ গত ৩ বছরের তুলনায় ৮৪ দশমিক ৭ শতাংশ বেশি।
১২ সেপ্টেম্বর ২০২২, ০৭:৫৬ পূর্বাহ্ন
বিশ্বব্যাপী বাড়ছে সিলেটের লেবু জাতীয় ফলের চাহিদা
একটি লেবু জাতীয় ফলের জন্য সর্বোচ্চ কত টাকা খরচ করা যায়? যদি মনে হয় সর্বোচ্চ ১৫ থেকে ৪০ টাকা খরচ করা যায়, তাহলে উত্তরটি একদমই সঠিক নয়। সিলেট অঞ্চলের একটি জনপ্রিয় লেবু জাতীয় ফল (সাইট্রাস) আছে, যা ২ কেজি বা তারও বেশি হয় এবং একেকটি লেবু স্থানীয় বাজারে ১ হাজার টাকা দামেও বিক্রি হয়।
১০ সেপ্টেম্বর ২০২২, ০৫:৩৭ পূর্বাহ্ন
বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩৭.৬ বিলিয়ন ডলার
কেন্দ্রীয় ব্যাংক এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের দেনা পরিশোধের পর দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩৭ দশমিক শূন্য ৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
৯ সেপ্টেম্বর ২০২২, ০১:০৬ অপরাহ্ন
ডিমের দাম ডজনে ১০ টাকা বেড়েছে
৪ দিন আগে এক ডজন ফার্মের মুরগির ডিমের দাম ছিল ১২০ টাকা। রাজধানীর ৩টি কাঁচাবাজার সরেজমিনে পরিদর্শন করে এ তথ্য পাওয়া গেছে।
৯ সেপ্টেম্বর ২০২২, ০৬:৩৫ পূর্বাহ্ন
পিপিপি প্রকল্পে রাষ্ট্রায়ত্ত বস্ত্রকল চালুতে ‘অনিশ্চয়তা’
বাংলাদেশ টেক্সটাইল মিলের (বিটিএমসি) আওতাধীন বন্ধ রাষ্ট্রায়ত্ত বস্ত্র কলগুলো সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) কর্মসূচির অধীনে পুনরায় চালু করার উদ্যোগে ‘অনিশ্চয়তা’ দেখা দিয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনার দীর্ঘ ৮ বছর পেরিয়ে গেলেও বেসরকারি খাতের আশানুরূপ সাড়া না পাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
৭ সেপ্টেম্বর ২০২২, ০৪:১২ অপরাহ্ন
বৈদ্যুতিক বাতি তৈরিতে দেশি প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়ছে
আবাসিক ও শিল্পখাতে ব্যবহারের জন্য বৈদ্যুতিক বাতিসহ আনুষঙ্গিক পণ্য তৈরির সক্ষমতার ক্ষেত্রে বেশ অগ্রগতি অর্জন করেছেন দেশি উদ্যোক্তারা।
৭ সেপ্টেম্বর ২০২২, ০৯:১৭ পূর্বাহ্ন
রপ্তানিকারকদের ডলার হাতে রাখার নিয়ম শিথিল করল বাংলাদেশ ব্যাংক
রপ্তানিকারকরা এখন থেকে রপ্তানি আয়ের মূল্য সংযোজন অংশের মার্কিন ডলার ১৫ দিনের পরিবর্তে ৩০ দিন হাতে রাখতে পারবেন।
৬ সেপ্টেম্বর ২০২২, ০২:২৭ অপরাহ্ন
সান্ধ্যকালীন ব্যাংকিং স্থগিতের নির্দেশ
বিদ্যুতের ব্যবহার কমাতে ব্যাংকগুলোকে সান্ধ্যকালীন ব্যাংকিং কার্যক্রম স্থগিত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
৬ সেপ্টেম্বর ২০২২, ১২:১৫ অপরাহ্ন
টেক্সটাইল পণ্যের ঘোষণায় সিগারেট, ৭ কোটি টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা
চট্টগ্রাম বন্দরে টেক্সটাইল পণ্যের ঘোষণায় আসা একটি কনটেইনারে বিভিন্ন ব্রান্ডের ১ কোটি ৬৯ লাখ ৮০ হাজার শলাকা সিগারেট পাওয়া গেছে। সাভারের ঢাকা ইপিজেডের জোং শিন টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নামে কনটেইনারটি আমদানি করা হয়। যার শুল্কায়নযোগ্য মূল্য ১ কোটি ১৯ লাখ টাকা।
৫ সেপ্টেম্বর ২০২২, ০১:৪১ অপরাহ্ন
ক্রেডিট কার্ডের মাধ্যমে অতিরিক্ত ডলার খরচ, ২৭ ব্যাংককে বাংলাদেশ ব্যাংকের চিঠি
ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা বৈদেশিক মুদ্রা খরচের নির্ধারিত সীমা লঙ্ঘন করে ডলার ব্যয় করার কারণ জানতে চেয়ে ২৭টি ব্যাংককে চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
৪ সেপ্টেম্বর ২০২২, ০৫:১১ অপরাহ্ন
প্রতারণা মামলা: ইভ্যালির রাসেলসহ ৮ জনের বিরুদ্ধে চার্জশিট
প্রতারণা মামলায় ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেলসহ ৮ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
৪ সেপ্টেম্বর ২০২২, ০৪:৩৭ অপরাহ্ন
২০২১ সালে বাংলাদেশের অর্থনীতিতে সাড়ে ৪ হাজার কোটি টাকা যোগ করেছে উবার
২০২১ সালে বাংলাদেশের অর্থনীতিতে সাড়ে ৪ হাজার কোটি টাকার অবদান রেখেছে রাইড শেয়ারিং কোম্পানি উবার।
৪ সেপ্টেম্বর ২০২২, ১১:৪৬ পূর্বাহ্ন
আগস্টে রেমিট্যান্স ২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে
আগস্টে দেশে রেমিট্যান্স আয় ২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। এ নিয়ে টানা দ্বিতীয় মাস দেশে এ পরিমাণ রেমিট্যান্স এলো।
১ সেপ্টেম্বর ২০২২, ১২:১২ অপরাহ্ন
বড় ফার্মগুলোর ‘কারসাজিতে’ই বেড়েছিল ডিমের দাম
ডিম উৎপাদনকারী বড় ফার্মগুলো কমিশন এজেন্টের মাধ্যমে মূল্য কারসাজি ও নিলাম প্রক্রিয়ায় নিজেদের নিয়োগকৃত এজেন্ট ব্যবহার করে ডিমের দাম বাড়িয়েছে। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের (ডিএনসিআরপি) এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
১ সেপ্টেম্বর ২০২২, ০৩:২২ পূর্বাহ্ন
প্রবাসীরা দেশে ১০ হাজার ডলারের বেশি কাছে রাখতে পারবেন না
বিদেশে বসবাসরত বাংলাদেশিরা দেশে এলে সর্বোচ্চ ১০ হাজার মার্কিন ডলার বা সমমূল্যের বৈদেশিক মুদ্রা নিজের কাছে রাখতে পারবেন।
৩১ আগস্ট ২০২২, ১২:৫২ অপরাহ্ন
অবকাঠামো খাতের মাধ্যমে এখন লুণ্ঠন চলছে: ড. দেবপ্রিয়
পুঁজিবাদের বিকাশের সময় সব দেশেই লুণ্ঠন হয় উল্লেখ করে ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, ‘বাংলাদেশে প্রথমে আর্থিক খাতে লুণ্ঠন হয়েছে ১৯৯০ এর দশকে। পরে হয়েছে পুঁজিবাজারে। আর এখন সরকারি প্রণোদনায় অতিমূল্যায়িত অবকাঠামো প্রকল্পের মাধ্যমে ব্যক্তি, গোষ্ঠী ও প্রতিষ্ঠান লুণ্ঠন করছে।’
৩০ আগস্ট ২০২২, ১০:৩৬ পূর্বাহ্ন
ক্রমবর্ধমান চাহিদা সত্ত্বেও ধানের উৎপাদন কমছে
ধানের উচ্চ ফলনশীল জাতের সংখ্যা না বাড়ার পাশাপাশি আবাদযোগ্য জমির পরিমাণ কমে আসা এবং ভিন্ন কাজে কৃষিজমির ব্যবহার বাড়ার কারণে বাংলাদেশে ধানের উৎপাদন প্রবৃদ্ধি কমে আসছে।
২৯ আগস্ট ২০২২, ১১:৪৬ পূর্বাহ্ন
ফারমার্স ব্যাংকের ১০ কোটি টাকা আত্মসাৎ: ১১ জনের নামে দুদকের মামলা
ফারমার্স ব্যাংকের (বর্তমানে পদ্মা ব্যাংক) অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতীসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
২৯ আগস্ট ২০২২, ০৯:৩৭ পূর্বাহ্ন
দেশের অর্থনীতি সংকটে নয়, চাপে আছে
বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপের কারণে বাংলাদেশের অর্থনীতি কিছুটা চাপের সম্মুখীন হলেও আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলে মনে করছেন দেশের শীর্ষ স্থানীয় ব্যাংকাররা।
২৮ আগস্ট ২০২২, ০৫:৩১ পূর্বাহ্ন