ট্রান্সফার লাইভ: রোনালদোর পর এবার বুসকেতসকে চায় আল-নাসর
২০২৩ সালের শীতকালীন দলবদলের সবশেষ খবরাখবর ও গুঞ্জন নিয়ে দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য এই আয়োজন।
১০ জানুয়ারি ২০২৩, ১২:১৬ অপরাহ্ন
মিরাজের অলরাউন্ড নৈপুণ্যে জিতল বরিশাল
প্রথমে বল হাতে দারুণ নিয়ন্ত্রিত বোলিং করলেন মেহেদী হাসান মিরাজ। প্রয়োজনীয় সময়ে এনে দিলেন ব্রেকথ্রুও। পরে ব্যাট হাতে ঝড়ো ব্যাটিংয়ে গড়ে দেন জয়ের ভিত। এরপর বাকি কাজ সারেন সতীর্থরা। ফলে রংপুর রাইডার্সের বিপক্ষে দারুণ জয় তুলে নিয়েছে ফরচুন বরিশাল।
১০ জানুয়ারি ২০২৩, ১০:৩৭ পূর্বাহ্ন
ইনিংস শুরুর আগে এবার মাঠে ঢুকে তর্কে জড়ালেন সাকিব
ইনিংসে তখন এক বলও হয়নি। হঠাৎ করে দেখা গেল বাউন্ডারি লাইনের বাইরে নিজেদের দুই ব্যাটারকে কি যেন ইশারা দিচ্ছেন সাকিব আল হাসান। তাতে খেলা শুরু হতে পারছিল না। কিছুক্ষণ পর অভাবনীয় ভাবে মাঠে ঢুকে পড়েন ফরচুন বরিশাল অধিনায়ক, আম্পায়ারদের সঙ্গে জড়িয়ে পড়েন তর্কে
১০ জানুয়ারি ২০২৩, ০৯:৫৫ পূর্বাহ্ন
পরের ম্যাচগুলোতে বরিশালের অধিনায়ক সাকিব
বরিশালের গণমাধ্যম বিভাগ থেকে জানানো হয়, সাকিব ফরচুন বরিশালের নেতৃত্ব দিতে যাচ্ছেন। আনুষ্ঠানিকভাবে তিনিই টুর্নামেন্টে বরিশালের অধিনায়ক।
১০ জানুয়ারি ২০২৩, ০৬:০৯ পূর্বাহ্ন
১৯৯৯ সালে ঢাকায় খেলে যাওয়ার কথা ভুলে গেছেন অ্যামব্রোস
১৯৯৯ সালের অক্টোবর মাসে বাংলাদেশে দুই ওয়ানডে খেলতে এসেছিল ব্রায়ান লারার ওয়েস্ট ইন্ডিজ। সেই দলে পেস আক্রমণে বড় নাম ছিলেন অ্যামব্রোস।
১০ জানুয়ারি ২০২৩, ০৪:৫৬ পূর্বাহ্ন
মানুষের কটু কথা গায়ে মাখেন না উসমান
ম্যাচ শেষে গণমাধ্যমে কথা বলতে এলে মানুষের সমালোচনা নিয়ে হয় প্রশ্ন। জানালেন সোশ্যাল মিডিয়ায় বিচরণ তার নেই, আর কেউ সরাসরি কটু কথা বললেও তা গায়ে মাখেন না
১০ জানুয়ারি ২০২৩, ০৩:৫২ পূর্বাহ্ন
উসমানের সেঞ্চুরিতে বিফলে গেলো আজমের কীর্তি
সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাড়মেড়ে ম্যাচ একাই জমিয়ে তুলেছিলেন আজম খান। তার ব্যাটে চড়েই বড় পুঁজি পেয়েছিল খুলনা টাইগার্স। কিন্তু শেষ পর্যন্ত তাকে ছাপিয়ে নায়ক আরেক পাকিস্তানি উসমান খান। তুলে নিলেন দারুণ এক সেঞ্চুরি। ফিফটি করে দারুণ সঙ্গ দিলেন ম্যাক্স ও'ডাউডও। তাতেই চলতি বিপিএলের প্রথম জয়ের দেখা পেল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
৯ জানুয়ারি ২০২৩, ০৩:৩৭ অপরাহ্ন
এবারের বিপিএলের প্রথম সেঞ্চুরি আজম খানের
পেস বোলারদের বিপক্ষে যেভাবে হাঁটু গেঁড়ে সুইপ করছিলেন আজম খান, তাতে মনে করিয়ে দিচ্ছিলেন সাবেক এক পাকিস্তানি ক্রিকেটারের কথা। এক সময়ের হার্ডহিটার ব্যাটার মঈন খান হরহামেশাই মারতেন এমন শট। এদিন তেমন ভাবে মারলেন তার ছেলে আজম খান। করলেন এবারের বিপিএলের প্রথম সেঞ্চুরি মেরে নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি উদযাপন করলেন এ পাকিস্তানি।
৯ জানুয়ারি ২০২৩, ০২:৩১ অপরাহ্ন
গত ফাইনালের ব্যর্থতা পরিণত করেছে হৃদয়কে
গত বিপিএলের ফাইনালের কথা। শেষ ওভারে জয়ের জন্য ১০ রান প্রয়োজন ছিল ফরচুন বরিশালের। সে ওভারের প্রায় পুরোটা খেলেও ৮ রানের বেশি নিতে পারেননি তৌহিদ হৃদয়। মারতে পারেননি একটি বাউন্ডারিও। সে আক্ষেপ এখনও পোড়ায় তাকে। তবে তাতে পুড়ে যেন আরও খাঁটি হয়েছেন এ তরুণ। এবার বিপিএলে দুর্দান্ত ব্যাটিং করে চলেছেন সিলেট সিক্সার্সের এ ব্যাটার।
৯ জানুয়ারি ২০২৩, ০২:০০ অপরাহ্ন
এখনও অনেক রান করা বাকি জাকেরের
চলতি বছরটা দুর্দান্ত কাটছে জাকের আলী অনিকের। বিশেষকরে প্রথম শ্রেণীর ম্যাচে ব্যাট হাতে দূর্বার এ উইকেটরক্ষক-ব্যাটার। সে ধারা ধরে রেখেছেন ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণেও। সোমবার সিলেট সিক্সার্সের বিপক্ষে দারুণ এক ফিফটি তুলে নিয়েছেন কুমিল্লা ভিক্টরিয়ান্সের এ তরুণ। তবে এটা কেবল শুরু, আরও অনেক রান বাকি রয়েছে বলেই প্রত্যয় প্রকাশ করেন তিনি।
৯ জানুয়ারি ২০২৩, ১২:৩৭ অপরাহ্ন
টানা তিন জয়ে উড়ছে মাশরাফির সিলেট
সিলেটের ফ্র্যাঞ্চাইজিদের জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বরাবরই আক্ষেপের নাম। প্রায় সব আসরেই সবার আগে বিদায় নেয় সিলেটের ফ্র্যঞ্চাইজিরা। তবে মাশরাফি বিন মুর্তজার হাতে পড়ে যেন বদলে গেল সব। টানা তৃতীয় জয়ে উড়ছে সিলেট স্টাইকার্স।
৯ জানুয়ারি ২০২৩, ১০:৩৭ পূর্বাহ্ন
ট্রান্সফার লাইভ: বেলিংহ্যামের দৌড়ে এবার পিএসজিও
বছর ঘুরে ইউরোপীয় ক্লাব ফুটবলে আবারও এসে পড়েছে দলবদলের মৌসুম। দলের শক্তি বাড়াতে ও ঘাটতি দূর করতে স্কোয়াড পুনর্গঠনের কাজ করবে দলগুলো। অনেক প্রতিষ্ঠিত তারকা চুক্তি নবায়ন করে থেকে যাবেন। আবার অনেকে পাড়ি জমাবেন নতুন ঠিকানায়। ভবিষ্যতের তারকা খুঁজে পেতে উদীয়মান ও তরুণ প্রতিভাদের দিকেও হাত বাড়াবে দলগুলো।
৯ জানুয়ারি ২০২৩, ০৯:১১ পূর্বাহ্ন
বিপিএলের অংশ হতে এসেছি: অ্যামব্রোস
ধারাভাষ্য দিতে আসা সেই ক্যারিবিয়ান কিংবদন্তি কার্টলি অ্যামব্রোস ঢাকায় নেমে বললেন, দারুণ কিছু সময় কাটানোর অপেক্ষায় আছেন তিনি।
৯ জানুয়ারি ২০২৩, ০৩:৩০ পূর্বাহ্ন
‘বাংলাদেশ আমার হৃদয়ের খুব কাছের’
পাকিস্তান এবং ভারতীয় বংশোদ্ভূত অনেক ক্রিকেটারই ইংল্যান্ডের হয়ে খেলেছেন। সেদেশের মূলধারার ক্রিকেটে তাদের অবস্থানও বেশ পোক্ত। ব্রিটেনে বিপুল বাংলাদেশিদের অভিবাসী থাকলেও মূল ধারার ক্রিকেটে প্রতিনিধিত্ব এতদিন সেভাবে ছিল না। কাউন্টি দল এসেক্সের হয়ে আলো কেড়ে রবিন ধীরে ধীরে সেই জায়গা নিচ্ছেন। এবার তিনি এসেছেন শেকড়ের কাছে, খেলবেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে
৯ জানুয়ারি ২০২৩, ০২:৫১ পূর্বাহ্ন
বিপিএলে সেরা ক্রিকেটারদের ফিরিয়ে আনাই এখন বিসিবির চ্যালেঞ্জ: মালান
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ইংলিশ ক্রিকেটার দাবিদ মালানের মতে সেরা ক্রিকেটারদের ফিরিয়ে আনাই এখন বিসিবি ও দল মালিকদের চ্যালেঞ্জ।
৮ জানুয়ারি ২০২৩, ০১:১৮ অপরাহ্ন
ট্রান্সফার লাইভ: রোনালদোর জন্য আবুবকরকে ছেড়ে দিচ্ছে আল নাসর
২০২৩ সালের শীতকালীন দলবদলের সবশেষ খবরাখবর ও গুঞ্জন নিয়ে দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য এই আয়োজন।
৮ জানুয়ারি ২০২৩, ১০:৫৩ পূর্বাহ্ন
অধিনায়কত্ব নিয়ে দলের ফরমুলার কথা জেনে অবাক ইবাদত
বিপিএল আয়োজনে অগোছালো অবস্থা নিয়ে কদিন আগে সমালোচনা করেন সাকিব। তার দল বরিশালেও দেখা যায় একই অবস্থা। ম্যাচের দিন টিম মিটিংয়ে চূড়ান্ত করা হয় প্রথম ম্যাচের অধিনায়ক।
৮ জানুয়ারি ২০২৩, ০৪:৩২ পূর্বাহ্ন
ক্যাচ মিস আর মিস ফিল্ডিংয়ের ম্যাচে জিতল সিলেট
একের পর এক ক্যাচ মিস, সঙ্গে মিস ফিল্ডিং। দুই দলই যেন প্রতিযোগিতায় মেতেছিল কে কতো মিস করতে পারে। সেখানে তুলনামূলক চিত্রে কিছুটা কম মিস করেছে সিলেট সিক্সার্স। দিন শেষে তাই বিজয়ী দলের নামও সিলেট। বৃথা যায় সাকিব আল হাসানের ঝড়ো ফিফটি।
৭ জানুয়ারি ২০২৩, ০৪:১৭ অপরাহ্ন
‘স্বচ্ছতার চেয়ে বরং সংশয় তৈরি করবে এডিআরএস’
ডিআরএস নেই, তাই এবারও বিপিএলে বিকল্প ব্যবস্থা রেখেছিল বিসিবি। যেটিকে তারা বলছে, অল্টারনেটিভ ডিআরএস বা এডিআরএস। তবে প্রযুক্তিগত সীমাবদ্ধতায় এটি নিয়ে তৈরি হচ্ছে ধোঁয়াশা। খুলনা টাইগার্সের বিপক্ষে ঢাকা ডমিনেটর্সের সৌম্য সরকার নেওয়া রিভিউতেও তৈরি হয় তেমন পরিস্থিতি
৭ জানুয়ারি ২০২৩, ০১:২৭ অপরাহ্ন
নিজের আচরণের জন্য ক্ষমা চাইলেন নাসির
দেরিতে হলেও সুমতি হয়েছে ঢাকা ডমিনেটর্সের অধিনায়ক নাসির হোসেনের। কদিন আগেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এক সংবাদ সম্মেলনে এক সাংবাদিককে রীতিমতো অপমান করেছিলেন তিনি। সেই কাণ্ডের জন্য অবশেষে ক্ষমা চেয়েছেন এ ক্রিকেটার।
৭ জানুয়ারি ২০২৩, ০১:০২ অপরাহ্ন