বিপিএলে খেলতে হেলিকপ্টারে করে চট্টগ্রামে রিজওয়ান
তখন সময় বেলা পৌনে ১টা বেশি। ম্যাচ শুরু হতে তখন পৌনে এক ঘণ্টাও বাকি নেই। ঠিক সে সময়ে দলের সঙ্গে যোগ দিলেন পাকিস্তানি উইকেটরক্ষক-ব্যাটার রিজওয়ান। পাকিস্তান থেকে ঢাকায় ফেরার পর হেলিকপ্টারে চড়ে চট্টগ্রাম আসেন ২০২১ সালের আইসিসি টি-টোয়েন্টি বর্ষসেরা এ ক্রিকেটার।
১৪ জানুয়ারি ২০২৩, ০৭:৩৬ পূর্বাহ্ন
রোনালদোর প্রেরণায় উজ্জীবিত রবিউল
একবার উইকেট নিয়ে বুকে দুহাত রেখে চোখ বন্ধ করে মাথা উঁচু করে রাখা, আরেকবার উইকেট নিয়ে কয়েক গজ দৌড়ে দুহাত আড়াআড়ি করে লাফ। উদযাপন দুটি খুব চেনা।
১৪ জানুয়ারি ২০২৩, ০৩:৪৫ পূর্বাহ্ন
রবিউলের তোপের পর মালিকের ব্যাটে জিতল রংপুর
রবিউল হকের বিধ্বংসী বোলিংয়ে লক্ষ্যটা ছিল হাতের নাগালেই। কিন্তু রান তাড়ায় শুরুর দিকের ব্যাটাররা কেউই পারলেন না জ্বলে উঠতে। তাতে ক্রমেই বাড়তে থাকে চাপ। তবে এক প্রান্তে দারুণ দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে এগিয়ে নিতে থাকেন অভিজ্ঞ শোয়েব মালিক। লক্ষ্যের প্রায় কাছে গিয়ে এ পাকিস্তানি আউট হলেও শামিম পাটোয়ারির দারুণ ফিনিশিংয়ে বেগ পেতে হয়নি জয় তুলে নিতে। খুলনা টাইগার্সকে হারের বৃত্তেই রাখে রংপুর রাইডার্স।
১৩ জানুয়ারি ২০২৩, ০৪:৩৭ অপরাহ্ন
'ভুল' আউট দিলেও আর আম্পায়ারের সঙ্গে তর্কে জড়াবেন না বিজয়
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবার ডিআরএসের সম্পূর্ণ সুবিধা নেই। সিদ্ধান্ত নিতে তাই বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে তৃতীয় আম্পায়ারদেরও। আম্পায়ারদের সঙ্গে ক্রিকেটারদের তর্কের ঘটনাও তাই হচ্ছে হরহামেশা। রংপুর রাইডার্সের বিপক্ষে জড়িয়েছিলেন এনামুল হক বিজয়ও। তবে আবার এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হলে কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিবেন ফরচুন বরিশালের এ উইকেটরক্ষক-ব্যাটার।
১৩ জানুয়ারি ২০২৩, ০১:৪৬ অপরাহ্ন
পাওয়ার হিটার তৈরিতে ভালো উইকেটের বিকল্প দেখছেন না জিয়া
সংস্করণটা যখন টি-টোয়েন্টি, তখন বরাবরই বাংলাদেশের জন্য আক্ষেপের নাম পাওয়ার হিটিং। দুই-একজন ছাড়া ধুমধাড়াক্কা চার-ছক্কা মারার মতো খেলোয়াড় খুঁজেও পাওয়া যায় না। তবে এবার বিপিএলের শুরুতেই আলো ছড়িয়েছেন তৌহিদ হৃদয়, জাকির হাসানদের মতো তরুণরা। ভালো উইকেট পেয়েই তারা জ্বলে উঠেছেন বলে মনে করেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অলরাউন্ডার জিয়াউর রহমান। ভালো উইকেট না তৈরি হলে পাওয়ার হিটার বের করা অসম্ভব বলেই মনে করেন তিনি।
১৩ জানুয়ারি ২০২৩, ০১:০৮ অপরাহ্ন
ছুটি পেয়েও দলের সঙ্গে চট্টগ্রামে হৃদয়
একটা-দুইটা নয়, লেগেছে আটটি সেলাই। অথচ হাতে কোনো ধরণের সেলাই লাগাতেই রাজী ছিলেন না তৌহিদ হৃদয়। কারণ চলতি বিপিএলে দুর্দান্ত ছন্দে থাকা এ তরুণ আতঙ্কে ছিলেন আসর থেকে ছিটকে যাওয়ার। এমনকি ছুটি পেয়েও দলের সঙ্গেই আছেন তিনি। এমনটাই জানালেন সিলেট স্ট্রাইকার্সের মিডিয়া ম্যানেজার মিনহাজ উদ্দিন খান।
১৩ জানুয়ারি ২০২৩, ১২:২২ অপরাহ্ন
জিয়ার লড়াইয়ের পরও বরিশালের কাছে হারল চট্টগ্রাম
এক প্রান্তে ঝড় তুলে স্বাগতিকদের আশা জিইয়ে রেখেছিলেন জিয়াউর রহমান। কিন্তু অন্য প্রান্তে সতীর্থদের কাছ থেকে সে অর্থে সমর্থন পেলেন না এ ব্যাটার। তাতে ঘরের মাঠে শুরুটা ভালো হলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। তাদের হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে ফরচুন বরিশাল।
১৩ জানুয়ারি ২০২৩, ১১:০১ পূর্বাহ্ন
ট্রান্সফার লাইভ: বার্সার যুব দলের ট্রায়ালে রোনালদিনহোর ছেলে
বছর ঘুরে ইউরপোপিয়ান ক্লাব ফুটবলে আবারও এসে পড়েছে দলবদলের মৌসুম। শক্তি বাড়াতে ও ঘাটতি দূর করতে স্কোয়াড পুনর্গঠনের কাজ করবে দলগুলো। অনেক প্রতিষ্ঠিত তারকা চুক্তি নবায়ন করে থেকে যাবেন। আবার অনেকে পাড়ি জমাবেন নতুন ঠিকানায়। ভবিষ্যতের তারকা খুঁজে পেতে উদীয়মান ও তরুণ প্রতিভাদের দিকেও হাত বাড়াবে দলগুলো।
১৩ জানুয়ারি ২০২৩, ০৯:১৬ পূর্বাহ্ন
মাশরাফি-সাকিবের পার্থক্য নিয়ে যা বললেন জাকির
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবার সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলছেন জাকির হাসান। যে দলটির অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আর কিছু দিন আগে সাকিব আল হাসানের অধীনে বাংলাদেশ জাতীয় দলে অভিষেক হয় জাকিরের। দেশের অন্যতম সেরা এ দুই খেলোয়াড়ের নেতৃত্ব গুণ কাছ থেকেই দেখেছেন তিনি।
১৩ জানুয়ারি ২০২৩, ০৮:৩৪ পূর্বাহ্ন
ট্রান্সফার লাইভ: ফেলিক্সের জায়গায় মেমফিসকে চায় অ্যাতলেতিকো
২০২৩ সালের শীতকালীন দলবদলের সবশেষ খবরাখবর ও গুঞ্জন নিয়ে দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য এই আয়োজন।
১২ জানুয়ারি ২০২৩, ০১:৩১ অপরাহ্ন
খুবই অপ্রত্যাশিত যে এত ভালো পিচ পাচ্ছি: সাকিব
শৈত্যপ্রবাহের প্রভাবে প্রথম দুই দিন কিছুটা সমস্যা থাকলেও পরে বেশ ভালো হয়ে যায় উইকেট, দেখা মিলে বড় রানের। উইকেটের এমন উন্নতিতে রীতিমতো অবাক সাকিব আল হাসান।
১২ জানুয়ারি ২০২৩, ০৪:৪১ পূর্বাহ্ন
ট্রান্সফার লাইভ: রিয়ালের রাডারে কেইন-ডেভিস-গ্রিমালদো
২০২৩ সালের শীতকালীন দলবদলের সবশেষ খবরাখবর ও গুঞ্জন নিয়ে দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য এই আয়োজন।
১১ জানুয়ারি ২০২৩, ০৩:৪০ অপরাহ্ন
‘হৃদয়কে আমরা ওর মতো ছেড়ে দিয়েছি’
অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা জানালেন, অবাধ স্বাধীনতা দেওয়া হয়েছে তার দলের তরুণদের, যার ফলও মিলছে।
১১ জানুয়ারি ২০২৩, ০৬:১৬ পূর্বাহ্ন
‘এত সমালোচনার মধ্যেও মাঠের খেলাটা ঠিক আছে, উইকেট ভালো’
সিলেট স্টাইকার্সের অধিনায়কের মতে, অনেক কিছু নিয়ে সমালোচনা হলেও বিপিএলে মাঠের খেলাটা কিন্তু হচ্ছে ভালো, পাওয়া যাচ্ছে ভালো উইকেট।
১১ জানুয়ারি ২০২৩, ০৫:১২ পূর্বাহ্ন
সিলেটের তিন জয়ের নায়ক হৃদয়ের হাতে আট সেলাই
এই অবস্থায় ডানহাতি ব্যাটারকে দুই সপ্তাহ বিশ্রাম দিয়েছেন চিকিৎসকরা।
১১ জানুয়ারি ২০২৩, ০১:৪৭ পূর্বাহ্ন
আবারও হৃদয়ের তোলপাড় করা ব্যাটিং, সিলেটের টানা চতুর্থ জয়
মঙ্গলবার রাতে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ঢাকাকে ৬২ রানে হারিয়েছে তারা। আগে ব্যাটিং পেয়ে ৮ উইকেটে ২০১ রান করে সিলেট। ৪৬ বলে দলের হয়ে সর্বোচ্চ ৮৪ রান করেন হৃদয়।
১০ জানুয়ারি ২০২৩, ০৪:২৭ অপরাহ্ন
শাস্তি পেলেন সাকিব, সোহান ও বিজয়
ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স ম্যাচে শৃঙ্খলাভঙ্গের দায়ে শাস্তি পেয়েছেন সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান ও এনামুল হক বিজয়
১০ জানুয়ারি ২০২৩, ০৪:০৭ অপরাহ্ন
ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার মৌখিক অভিযোগ সিলেট স্টাইকার্সের
বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক দ্য ডেইলি স্টারকে এই খবর নিশ্চিত করেছেন
১০ জানুয়ারি ২০২৩, ০১:২৭ অপরাহ্ন
সোহান দুষ্টুমি করছিল, আমরা সবাই সুবিধা নিতে চেয়েছি: মিরাজ
মঙ্গলবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে রংপুর রাইডার্স-ফরচুন বরিশাল ম্যাচের ফল ছাপিয়ে গেছে মাঠের অনাকাঙ্ক্ষিত ঘটনায়।
১০ জানুয়ারি ২০২৩, ০১:০৩ অপরাহ্ন
সাকিবের চিৎকার দেখেই উল্টো বোলার বদল করছিলেন সোহান
মাঠের বাইরে বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে চিৎকার করছিলেন ফরচুন বরিশাল অধিনায়ক সাকিব আল হাসান। সেটা দেখে বোলার পরিবর্তন করে ফেলেন রংপুর রাইডার্স অধিনায়ক নুরুল হাসান সোহান। এ নিয়ে আম্পায়ারের সঙ্গে এক পলশা বিতর্ক হয়ে যায় সাকিবের সঙ্গে।
১০ জানুয়ারি ২০২৩, ১২:৫৬ অপরাহ্ন