অস্ট্রেলিয়ান ওপেনেই ফিরছেন ফেদেরার!

সবশেষ ২০২০ সালের শুরুতে খেলেছিলেন অস্ট্রেলিয়ান ওপেন। এরপরই হাঁটুতে চোট পান টেনিস কিংবদন্তি রজার ফেদেরার। অস্ত্রোপচারও করাতে হয়েছে। ফলে লম্বা সময় আছেন মাঠের বাইরে। আগামী অস্ট্রেলিয়ান ওপেনে ফেরা নিয়ে ছিল দারুণ শঙ্কা। তবে এ আসরে ফেরার ইঙ্গিত দিয়েছেন এ সুইস তারকা।
২৪ ডিসেম্বর ২০২০, ০১:১৩ অপরাহ্ন

সাম্প্রাসের রেকর্ড ছুঁয়ে ফেদেরারকে চোখ রাঙাচ্ছেন জোকোভিচ

র‍্যাঙ্কিংয়ের এক নম্বরে থেকে বছর শেষ করা নিশ্চিত করেছেন নোভাক জোকোভিচ।
৭ নভেম্বর ২০২০, ০৯:৩৯ পূর্বাহ্ন

নাদালকে শুভেচ্ছা জানালেন ফেদেরার

টেনিস কোর্টে প্রতিপক্ষ তারা। কেউ কাউকে ছাড় দেননি। কিন্তু মাঠের বাইরে দুইজনই বেশ ভালো বন্ধু। তাই নিজের রেকর্ড স্পর্শ করার পর রাফায়েল নাদালকে অভিনন্দন জানাতে দেরি করেননি রজার ফেদেরার। তার ২০টি গ্রান্ড স্লাম শিরোপা জয়ের কীর্তি স্পর্শ করার পর সামাজিক মাধ্যমে নাদালকে শুভেচ্ছা জানিয়েছেন এ সুইস তারকা।
১২ অক্টোবর ২০২০, ০৫:২০ পূর্বাহ্ন

ফরাসি ওপেন জিতে ফেদেরারের পাশে নাদাল

ক্লে কোর্টের রাজা বলা হয় তাকে। আর কেন বলা হয় তা আরও একবার বুঝিয়ে দিলেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল। ফরাসি ওপেনের ফাইনালে বিশ্বের এক নম্বর বাছাই সার্বিয়ান নোভাক জোকোভিচকে রীতিমতো উড়িয়ে দিয়েই চ্যাম্পিয়ন হয়েছেন। তাতে রজার ফেদেরারের ২০ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ডে ভাগ বসালেন স্প্যানিশ তারকা।
১১ অক্টোবর ২০২০, ০৪:৩৭ অপরাহ্ন

ইতিহাস গড়বেন কে? জোকোভিচ না নাদাল?

জোকোভিচ ও নাদাল, দুজনেরই রয়েছে রেকর্ড বই ওলট-পালট করার সুযোগ।
১১ অক্টোবর ২০২০, ০৯:০৩ পূর্বাহ্ন

ইতিহাস গড়ে ফরাসি ওপেনের মুকুট জিতলেন শিয়াওতেক

পোল্যান্ডের প্রথম খেলোয়াড় হিসেবে কোনো গ্র্যান্ড স্ল্যামের একক ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব দেখালেন তিনি।
১০ অক্টোবর ২০২০, ০২:৪০ অপরাহ্ন

দুর্দান্ত লড়াইয়ের পর ফাইনালে জোকোভিচ

প্রথম দুই সেটে দাপট দেখিয়ে সহজেই জিতেছিলেন নোভাক জোকোভিচ। সরাসরি সেটে স্টেফানোস সিৎসিফাসকে হারানোর একদম কাছে চলে গিয়েছিলেন তিনি। কিন্তু গ্রিস তারুণ এরপর দেখান ঘুরে দাঁড়নোর দারুণ প্রত্যয়। পরের দুই সেট জিতে সমতায় চলে আসেন তিনি। যদিও অভিজ্ঞ জোকোভিচের কাছে শেষ পর্যন্ত পেরে উঠা হয়নি তার।
১০ অক্টোবর ২০২০, ০৩:৩৩ পূর্বাহ্ন

নতুন রানির অপেক্ষায় ফরাসি ওপেন

শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবেন দুই তরুণ তারকা যুক্তরাষ্ট্রের সোফিয়া কেনিন ও পোল্যান্ডের ইগা শিয়াওতেক।
৯ অক্টোবর ২০২০, ০২:৪৭ অপরাহ্ন

সেই কারেনোকে হারিয়ে সেমি-ফাইনালে জোকোভিচ

২০২০ সালে মাত্র একটি ম্যাচ হেরেছেন নোভাক জোকোভিচ। আর সেই হারটা স্পেনের পাবলো কারেনো বুস্তার সঙ্গে। যদিও মাঠের খেলায় তাকে হারাতে পারেননি এ স্প্যানিশ তারকা। মাস খানেক আগে ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডের ম্যাচে এক লাইন জাজকে দুর্ঘটনাক্রমে বল দিয়ে আঘাত করায় ডিসকোয়ালিফাইড হয়ে যান এ সার্বিয়ান। ফরাসি ওপেনে তাকে হারিয়েই সেমি-ফাইনালে জায়গা করে নিয়েছেন বিশ্বের নাম্বার ওয়ান তারকা।
৮ অক্টোবর ২০২০, ০১:০৭ পূর্বাহ্ন

ফরাসি ওপেনের সেমিতে নাদাল

রোল্যাঁ গ্যারোঁতে ১৯ বছর বয়সী ইতালিয়ান ইয়ান্নিক সিন্নারকে ৭-৬ (৭-৪), ৬-৪ ও ৬-১ গেমে হারিয়েছেন নাদাল।
৭ অক্টোবর ২০২০, ০৪:০৯ পূর্বাহ্ন

কোয়ার্টার ফাইনালে জোকোভিচ

ফরাসি ওপেনে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছেন সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ। চতুর্থ রাউন্ডেও সহজ জয় তুলে নিয়েছেন তিনি। সরাসরি সেটে বিশ্বের ১৫ নম্বর বাছাই রাশিয়ার কেরান খাচানোভকে হারিয়ে কোয়ার্টারের টিকেট নিশ্চিত করেছেন বর্তমান বিশ্বের এক নম্বর টেনিস তারকা।
৫ অক্টোবর ২০২০, ০৫:১৫ অপরাহ্ন

অনুপ্রেরণা রাফা, বিড়ালের নাম রাফা, হারলেনও রাফার কাছে

অনায়াস জয়ে ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন রাফায়েল নাদাল।
৪ অক্টোবর ২০২০, ০২:৩৫ অপরাহ্ন

অঘটনের শিকার শীর্ষ বাছাই হালেপ

একপেশে ম্যাচে ইগা শিয়াওতেকের কাছে হেরে তিনি বিদায় নিয়েছেন চতুর্থ রাউন্ড থেকে।
৪ অক্টোবর ২০২০, ১২:৪০ অপরাহ্ন

চতুর্থ রাউন্ডে উঠেছেন নাদাল-হেলেপ

চতুর্থ রাউন্ডে উঠেছেন ফরাসি ওপেনের অন্যতম ফেভারিট বর্তমান চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল। সরাসরি সেটে ইতালির স্তেফানো ত্রাভাগলিয়াকে হারিয়েছেন এ প্রতিযোগিতার রেকর্ড ১২ বারের চ্যাম্পিয়ন এ স্প্যানিশ তারকা। তার সঙ্গে জয় পেয়েছেন ইউএস ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন ও গতবারের ফাইনালিস্ট ডমিনিক টিমও। মেয়েদের এককে জয় পেয়েছেন এক নম্বর বাছাই সিমোনা হেলেপ।
২ অক্টোবর ২০২০, ০৫:৫৫ অপরাহ্ন

জোকোভিচের আরও একটি আগ্রাসী পারফরম্যান্স

বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় যাকে সামনে পাচ্ছেন, তাকেই কচুকাটা করছেন।
১ অক্টোবর ২০২০, ০৫:৩৩ অপরাহ্ন

তৃতীয় রাউন্ডে নাদাল

তৃতীয় রাউন্ডে উঠেছেন ফরাসি ওপেনের অন্যতম ফেভারিট রাফায়েল নাদাল। সরাসরি সেটে যুক্তরাষ্ট্রের ম্যাকেঞ্জি ম্যাকডোনাল্ডকে হারান প্রতিযোগিতাটির রেকর্ড ১২ বারের চ্যাম্পিয়ন এ স্প্যানিশ তারকা। তার সঙ্গে জয় পেয়েছেন সাবেক চ্যাম্পিয়ন স্তানিস্লাস ভাভরিঙ্কা ও ইউএস ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন ডমিনিক টিমও।
১ অক্টোবর ২০২০, ০২:২০ পূর্বাহ্ন

ফ্রেঞ্চ ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিলেন সেরেনা

চোট পুরনোই। তবে তা কাটিয়েও উঠেছিলেন তিনি। প্রথম রাউন্ড সফলভাবেই পার হয়েছিলেন। কিন্তু গোড়ালির সে চোট বেড়ে যাওয়ায় শেষ পর্যন্ত সরে দাঁড়াতেই হলো সেরেনা উইলিয়ামসকে। ফ্রেঞ্চ ওপেনের চলতি আসরে আর দেখা যাবে না ২৩টি গ্রান্ডস্লাম জয়ী এ তারকাকে।
৩০ সেপ্টেম্বর ২০২০, ১১:৩২ পূর্বাহ্ন

করোনা ইস্যুতে ফ্রেঞ্চ ওপেনের বিরুদ্ধে মামলা করার হুমকি!

৩৬ বছর বয়সী এই স্প্যানিশ খেলোয়াড়ের অভিযোগ, প্রথম দফা পরীক্ষার ফল সঠিক ছিল কিনা তা যাচাইয়ের জন্য আরেক দফা পরীক্ষার অনুরোধ করেছিলেন তিনি। কিন্তু তাতে কান দেয়নি আয়োজকরা।
৩০ সেপ্টেম্বর ২০২০, ০৫:৩২ পূর্বাহ্ন

দ্বিতীয় রাউন্ডে জোকোভিচ

ফরাসি ওপেনে দারুণ সূচনা করেছেন সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ। মাত্র ৫টি গেম হেরে সরাসরি সেটে সুইডেনের মাইকেল ইয়ামেরকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডের টিকেট কেটেছেন বর্তমান বিশ্বের এক নম্বর টেনিস তারকা।
২৯ সেপ্টেম্বর ২০২০, ০৫:১৩ অপরাহ্ন

ফরাসি ওপেনে নাদালের শুভ সূচনা

প্রতিযোগিতাটি যদি হয় ফরাসি ওপেন, তাহলে এ আসরের বরাবরের ফেভারিট রাফায়েল নাদাল। ক্লে কোর্টের রাজাই বলা হয় তাকে। আর সে আসরে সূচনাটা দারুণ হয়েছে তার। বেলারুশের ইগর গেরাসিমোভকে সহজেই হারিয়ে দ্বিতীয় রাউন্ডে নাম লিখিয়েছেন এ স্প্যানিশ তারকা।
২৮ সেপ্টেম্বর ২০২০, ০৫:৫০ অপরাহ্ন