সেমি-ফাইনালে নাদালের সামনে জুকোভিচ

প্যারিসে বুধবার রাতে বিশ্বের এক নম্বর টেনিস তারকা জুকোভিচ বের্রেত্তিনিকে ৬-৩, ৬-২ ও ৬-৭, ৭-৫ সেটে হারিয়েছেন।
১০ জুন ২০২১, ০৭:৩৯ পূর্বাহ্ন

ফরাসি ওপেনের সেমি-ফাইনালে নাদাল

ইতিহাস গড়ার আরও কাছাকাছি চলে এলেন স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল। পৌঁছে গেছেন ফরাসি ওপেনারের সেমি-ফাইনালে। আর মাত্র দুটি জয় পেলেই এককভাবে সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যামের নতুন রেকর্ড গড়বেন এ স্প্যানিশ তারকা।
৯ জুন ২০২১, ০৪:৪৩ অপরাহ্ন

ফরাসি ওপেন থেকে সেরেনার বিদায়

ফরাসি ওপেনে ফেভারিটদের বিদায়ের সংখ্যা ক্রমেই বাড়ছে। চতুর্থ রাউন্ড থেকেই এবার বিদায় নিয়েছেন মার্কিন তারকা সেরেনা উইলিয়ামস। কাজাখস্তানের ২১ বছর বয়সী এলেনা রিবাকিনার কাছে হেরে বিদায় নেন ২৩টি গ্র্যান্ড স্লাম জয়ী এ মার্কিন তারকা।
৭ জুন ২০২১, ০৪:৩৪ পূর্বাহ্ন

ফরাসি ওপেন থেকে সরেই দাঁড়ালেন ফেদেরার

আসন্ন উইম্বলডনে অংশ নেওয়ার লক্ষ্য মাথায় রেখে ফরাসি ওপেন থেকে সরে দাঁড়িয়েছেন কিংবদন্তি এই টেনিস তারকা।
৬ জুন ২০২১, ০৩:৪০ অপরাহ্ন

ফ্রেঞ্চ ওপেন থেকে সরে দাঁড়াতে পারেন ফেদেরারও

নানা কাণ্ডের পর মানসিক অবসাদের কারণে কদিন আগেই ফ্রেঞ্চ ওপেন থেকে সরে দাঁড়িয়েছেন জাপানী তারকা নাওমি ওসাকা। একই কারণে তার পথে হেঁটেছিলেন আরেক তারকা পেত্রা কেভিতোভাও। এবার সে পথে হাঁটতে পারেন রজার ফেদেরারও। তবে তার সরে যাওয়ার কারণটা মানসিক অবসাদ নয়। ইনজুরি আতঙ্কে সরে যাওয়ার ব্যাপারে চিন্তা করছেন উন্মুক্ত সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম জয়ী এ তারকা।
৬ জুন ২০২১, ০৫:৪১ পূর্বাহ্ন

ফরাসি ওপেনের শেষ ষোলোতে জোকোভিচ

তিনি অনায়াসে জিতেছেন ৬-১, ৬-৪ ও ৬-১ গেমে।
৫ জুন ২০২১, ০৩:৩০ অপরাহ্ন

ফরাসি ওপেন থেকে সরেই দাঁড়ালেন ওসাকা

সময়টা দারুণ যাচ্ছিল জাপানী টেনিস তারকা নাওমি ওসাকার। প্রতিরোধ্য গতিতে ছুটছিলেন তিনি। গত মৌসুমের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেন জয়ের পর চলতি মৌসুমের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনও জিতে নিয়েছেন। ফরাসি ওপেনের শুরুটাও দারুণ। কিন্তু প্রথম রাউন্ড শেষ হতেই নানা ঝামেলার শুরু। গণমাধ্যম বয়কট করে জরিমানা গুনেছেন। হুমকি ছিল বহিষ্কারেরও। তবে টুর্নামেন্ট কমিটি সে পথে হাঁটার আগেই নিজে সরে দাঁড়ালেন র‍্যাঙ্কিংয়ের দ্বিতীয় বাছাই এ তারকা।
১ জুন ২০২১, ০৬:৪৩ পূর্বাহ্ন

'ফেদেরার চ্যাম্পিয়ন কিন্তু ভালো মানুষ নয়'

রাফায়েল নাদালের সঙ্গে যৌথভাবে সবচেয়ে বেশি গ্রান্ডস্লামের মালিক রজার ফেদেরার। উন্মুক্ত যুগে জিমি কনরের পর সবচেয়ে বেশি এটিপি শিরোপা জয়ের রেকর্ডও তার। নিঃসন্দেহে বর্তমান বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় এ সুইস তারকা। কিন্তু মানুষ হিসেবে খুব একটা ভালো নন! এমন বিস্ফোরক মন্তব্যই করেছেন আরেক টেনিস তারকা নোভাক জোকোভিচের বাবা সরদিয়ন জোকোভিচ।
৭ এপ্রিল ২০২১, ১০:৪৪ পূর্বাহ্ন

অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতে আরও উঁচুতে জোকোভিচ

এই প্রতিযোগিতায় এটি তার টানা তৃতীয় ও সবমিলিয়ে নবম শিরোপা।
২১ ফেব্রুয়ারি ২০২১, ১০:৩৭ পূর্বাহ্ন

অস্ট্রেলিয়ান ওপেনে ওসাকা চ্যাম্পিয়ন

অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতে নিয়েছেন জাপানের নাওমি ওসাকা। যুক্তরাষ্ট্রে জেনিফার ব্রাডিকে সরাসরি সেটে হারিয়েছেন তিনি।
২০ ফেব্রুয়ারি ২০২১, ১০:৩৩ পূর্বাহ্ন

কারাতসেভকে উড়িয়ে দিয়ে ফাইনালে জোকোভিচ

উন্মুক্ত যুগে প্রথম খেলোয়াড় হিসেবে অভিষেকেই গ্র্যান্ড স্ল্যাম সেমিফাইনালে। স্বপ্নের মতো এগিয়ে যাচ্ছিলেন আসলান কারাতসেভ। তবে তার স্বপ্ন যাত্রা থামিয়ে দিয়েছেন উন্মুক্ত যুগে অস্ট্রেলিয়ান ওপেনের সবচেয়ে সফল তারকা নোভাক জোকোভিচ। কারাতসেভকে হারিয়ে২৮তম গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল খেলার টিকেট নিশ্চিত করেছেন বিশ্বের এক নম্বর তারকা।
১৮ ফেব্রুয়ারি ২০২১, ১১:০৭ পূর্বাহ্ন

সেরেনাকে হারিয়ে ফাইনালে ওসাকা, প্রতিপক্ষ ব্র্যাডি

ইতিহাস গড়ার পথে দারুণ ছন্দেই এগিয়ে যাচ্ছিলেন সেরেনা উইলিয়ামস। আর মাত্র দুটি ম্যাচ জিতলেই টেনিস ইতিহাসে সর্বোচ্চ ২৪ গ্র্যান্ড স্ল্যাম জয়ী মার্গারেট কোর্টকে স্পর্শ কোর্টে পারতেন এ মার্কিন সুন্দরী। কিন্তু তার যাত্রা থাকিয়ে দিয়েছেন জাপানের নাওমি ওসাকা। তাকে সরাসরি সেটে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছেন তিনবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী এ তারকা।
১৮ ফেব্রুয়ারি ২০২১, ১০:৩০ পূর্বাহ্ন

রোমাঞ্চকর লড়াইয়ে নাদালকে হারিয়ে সেমিতে সিতসিপাস

আরও একটি গ্র্যান্ড স্ল্যাম জয়ের দিকে অপ্রতিরোধ্য গতিতেই এগিয়ে যাচ্ছিলেন রাফায়েল নাদাল। আসরের শুরু থেকেই দুর্দান্ত ছিলেন তিনি। আগের সব রাউন্ডে কোনো সেটও হারেননি। এদিন কোয়ার্টার ফাইনালের ম্যাচেও প্রথম দুই সেট জিতে নেন সহজে। তখন কে ভেবেছিল কতো রূপকথাই অপেক্ষা করছে এরপরে। অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ান স্তেফানোস সিতসিপাস। শেষ তিনটি সেট জিতে অস্ট্রেলিয়ান ওপেনের সেমি-ফাইনালে বিশ্বের ৫ নম্বর বাছাই গ্রিসের এ তারকা।
১৭ ফেব্রুয়ারি ২০২১, ০১:০৭ অপরাহ্ন

সেমি-ফাইনালে জোকোভিচ

আরও একটি গ্র্যান্ড স্ল্যাম জয়ের পথে দারুণ গতিতেই এগিয়ে যাচ্ছেন বিশ্বের এক নম্বর তারকা নোভাক জোকোভিচ। চোট নিয়ে আগের রাউন্ডের ম্যাচ জয়ের পর কোয়ার্টার ফাইনালেও সহজ জয় পেয়েছেন এ সার্বিয়ান তারকা। আলেকজান্ডার ভেরেভকে হারিয়ে সেমি-ফাইনালে জায়গা করে নিয়েছেন ১৭টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী এ তারকা।
১৬ ফেব্রুয়ারি ২০২১, ০২:১২ অপরাহ্ন

হেলেপকে হারিয়ে সেমিতে সেরেনা

কী দুর্দান্ত ছন্দেই না আছেন সেরেনা উইলিয়ামস। সর্বকালের সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ের নতুন রেকর্ড থেকে আর মাত্র দুটি ম্যাচ জয় থেকে দূরে আছেন তিনি। একের পর এক জয়ে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছেন আরও একটি গ্র্যান্ড স্ল্যাম জয়ের দিকে। অস্ট্রেলিয়ান ওপেনের শেষ আটের ম্যাচে বিশ্বের দুই নম্বর বাছাই সিমোনা হেলেপকে উড়িয়ে দিয়েই সেমি-ফাইনালে উঠেছেন এ মার্কিন কৃষ্ণসুন্দরী।
১৬ ফেব্রুয়ারি ২০২১, ১০:৫৬ পূর্বাহ্ন

চোটগ্রস্ত জোকোভিচ কোয়ার্টার ফাইনালে, বিদায় থিমের

কানাডার মিলান রায়োনিচকে ৭-৬ (৭-৪), ৪-৬, ৬-১ ও ৬-৪ গেমে হারান সার্বিয়ার শীর্ষ বাছাই তারকা জোকোভিচ।
১৪ ফেব্রুয়ারি ২০২১, ০৬:১৬ অপরাহ্ন

‘এভাবে চলতে দেওয়া যায় না, পরিবর্তন করতে হবে’

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট পাওয়ার প্রত্যাশা নিয়ে শুরু করা সিরিজে থাকতে হয়েছে শূন্য হাতে। চতুর্থ দিনের বেশিরভাগ সময় মাঠে বসে খেলা দেখেছেন বোর্ড প্রধান। খেলার উত্তেজনা তৈরি হলে এক পর্যায়ে প্রেসিডেন্ট বক্স থেকে বেরিয়ে ব্যালকনিতে এসে দাঁড়ান তিনি।
১৪ ফেব্রুয়ারি ২০২১, ০৩:৪৩ অপরাহ্ন

তৃতীয় রাউন্ডে নাদাল

অস্ট্রেলিয়ান ওপেন ছাড়া বাকী গ্র্যান্ডস্ল্যাম শিরোপা একাধিকবার জয়ের স্বাদ পেয়েছেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল। এ আসরেও এমন কিছু করতে দারুণ গতিতেই এগিয়ে যাচ্ছেন তিনি। আরও একটি সহজ জয়ে তৃতীয় রাউন্ডের টিকেট কেটেছেন ২০টি গ্র্যান্ডস্ল্যাম জয়ী এ তারকা।
১১ ফেব্রুয়ারি ২০২১, ১২:৩৬ অপরাহ্ন

তৃতীয় রাউন্ডে জোকোভিচ-সেরেনা

অস্ট্রেলিয়ান ওপেনে বরাবরই দুর্দান্ত সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ। এ আসরের রেকর্ড আট বারের চ্যাম্পিয়ন এ তারকাই। নিজের রেকর্ডকে আরও সমৃদ্ধ করতে নবম শিরোপার লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন দারুণভাবে। এদিন মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্রান্সিস টিয়াফিকে হারিয়ে তৃতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছেন ৩৩ বছর বয়সী এ সার্বিয়ান। নারীদের এককে তৃতীয় রাউন্ডে উঠেছেন সেরেনা উইলিয়ামসও।
১০ ফেব্রুয়ারি ২০২১, ১০:০৩ পূর্বাহ্ন

দৈনিক সর্বোচ্চ ৩০ হাজার দর্শক থাকবেন অস্ট্রেলিয়ান ওপেনে

ইতোমধ্যে নোভাক জোকোভিচ, রাফায়েল নাদাল ও সেরেনা উইলিয়ামসের মতো তারকারা পেয়েছেন হোটেলের বাইরে যাওয়ার অনুমতি।
৩০ জানুয়ারি ২০২১, ০৭:৪৫ পূর্বাহ্ন